যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের (Washington State) স্পোকেন (Spokane) শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠায় প্রায় ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলের আ’\গুনে এরই মধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস (Tom Williams) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দাবানলের কারণে তিনটি পৃথক স্থানে আ’\গুন ছড়িয়ে পড়েছে। এসব আ’\গুন বর্তমানে যেসব এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেসব এলাকার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে প্রায় ৫ হাজার ৩৯০ একর বা ২ হাজার ১৮০ হেক্টর এলাকা পুড়ে গেছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে আ’\গুন ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো কোনো হতা’\হত বা প্রা’\ণহা’\নির খবর পাওয়া যায়নি।
স্পোকেনের মেয়র লিসা ব্রাউন (Lisa Brown) পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে একে ‘অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন।
দাবানলের প্রভাবে রোববার বিকেল পর্যন্ত ওই অঞ্চলের প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। অ্যাভিস্তা ইউটিলিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিদার রোজেনট্রাডার এ তথ্য জানিয়েছেন।
এদিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পুরো রাজ্যজুড়ে আড়াই লাখ একরেরও বেশি এলাকা দাবানলে পুড়ছে। হেক্টরের হিসাবে এর পরিমাণ প্রায় ১ লাখ ১ হাজার ১৭১ হেক্টর।
পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন (Bob Ferguson) রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তিনি ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (Federal Emergency Management Agency) সহায়তা চেয়েছেন। দাবানলের বিস্তার ও সার্বিক সংকট বিবেচনায় গভর্নর ইতোমধ্যে পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।


