সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মৃ’\ত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবের স্থানীয় সময় রাত দেড়টার দিকে কারখানাটিতে আগুন লাগে। বাংলাদেশ সময় তখন রাত সাড়ে ৩টা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
কারখানাটিতে কর্মরত, তবে বর্তমানে ছুটিতে থাকা আত্রাই উপজেলার মোহনঘোষ গ্রামের জহুরুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে ১৭ বাংলাদেশি শ্রমিকের মৃ’\ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মৃ’\ত ১৭ বাংলাদেশির মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা ও দিঘিরপাড় এলাকার বাসিন্দা ছিলেন।
অন্যদিকে, নিহত বাকি পাঁচজন পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
সৌদি আরবে কর্মরত এসব বাংলাদেশি শ্রমিকের মৃ’\ত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


