ভারতের (India) পশ্চিমবঙ্গের কলকাতা (Kolkata) শহরের নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নি’\কাণ্ডে ৯ জন নি’\হত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আ’\হত হয়েছেন আরও ৮ জন। কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, প্রাণ হারানো ব্যক্তিদের সবাই বাংলাদেশের (Bangladesh) নাগরিক।
আ’\হত ব্যক্তিদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল (Kolkata Medical College Hospital)-সহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নি’\হত বাংলাদেশিরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে (India) গিয়েছিলেন। সেখানে পাঁচতলা একটি ভবনের তিনতলায় থাকা হোটেল শিখা ইন (Hotel Shikha Inn)-এ অবস্থান করছিলেন তারা।
হোটেলটির আবাসিক গেস্ট মো. রফিকুল ইসলাম জানান, বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে ভবনের তিনতলায় আ’\গুন লাগে। অল্প সময়ের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। সরু প্রবেশপথের পাশাপাশি পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ভেতরে থাকা অনেকেই আটকা পড়ে যান।
দমকল বাহিনীর সদর দপ্তরের কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটায় খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। পরে তারা আ’\গুন নিয়ন্ত্রণে এনে ভবনের ভেতরে উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আ’\গুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।
যে ভবনটিতে অগ্নি’\কাণ্ড ঘটেছে, সেখানে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে মূলত বাংলাদেশ থেকে চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে কলকাতায় যাওয়া পর্যটক ও রোগীরা অবস্থান করেন। তবে অগ্নি’\কাণ্ডের সময় পুরো ভবনটিতে মোট কতজন অবস্থান করছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
