ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি (Pori Moni)। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান জানানোর কারণে প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরাবরই সরব এই অভিনেত্রী।
বুধবার (১৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যজনক পোস্ট দেন পরীমণি। তার সেই সংক্ষিপ্ত পোস্টই মুহূর্তে অনুসারীদের দৃষ্টি কাড়ে।
পোস্টে পরী লেখেন, ‘মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ্যারান্টি নাই।’
কাকে উদ্দেশ করে কিংবা ঠিক কোন প্রসঙ্গে এমন কথা লিখেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তবে তার এমন বক্তব্য ঘিরে মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
লাস্যময়ী এই অভিনেত্রীর রহস্যময় পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা। পরীমণির কথার নেপথ্যে কী রয়েছে, তা নিয়েও চলছে আলোচনা।


