নরসিংদীর (Narsingdi) মনোহরদীতে (Monohardi) নাতির সঙ্গে যেকোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা টাকা ধার না দেওয়ার অনুরোধ জানিয়ে এলাকাজুড়ে মাইকিং করিয়েছেন দাদা করম আলী ব্যাপারী। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় ব্যতিক্রমী এ ঘটনা ঘটে।
মাইকিংয়ে দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়, তাঁর নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে যেন কেউ বাকিসহ কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন। সতর্কবার্তা দেওয়ার পরও কেউ মাহাবুবের সঙ্গে লেনদেন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মাইকিংয়ে জানানো হয়।
এমন অস্বাভাবিক সতর্কবার্তার বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল—নিজের নাতির সঙ্গে আর্থিক লেনদেন না করতে কেন প্রকাশ্যে মাইকিং করাতে হলো দাদাকে?
এ বিষয়ে বড়চাপা ইউনিয়ন পরিষদের (Borchapa Union Parishad) চেয়ারম্যান সুলতান উদ্দিন (Sultan Uddin) জানান, নাতি মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিতেন। পরে পাওনাদারদের সেই দায় দাদা করম আলী ব্যাপারীর ওপর চাপিয়ে দিতেন।
বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে অতিষ্ঠ হয়েই শেষ পর্যন্ত করম আলী এলাকাজুড়ে মাইকিং করানোর মতো ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান চেয়ারম্যান।
চেয়ারম্যান সুলতান উদ্দিন আরও বলেন, মাহাবুব মা’\দকের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তাঁর ধারণা রয়েছে। তবে অন্য কোনো অ’\পরাধের সঙ্গে মাহাবুবের সম্পৃক্ততার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


