প্রতারণার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রে’ফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রে’ফতার করা হয়। তার বিরুদ্ধে ওই মামলায় আগে থেকেই গ্রে’ফতারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বিদিশা সিদ্দিকের গ্রে’ফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতারণার একটি মামলায় বিদিশা দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রে’ফতারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে তাকে গ্রে’ফতার করা হয়েছে।
রাজধানীর একটি রেস্তোরাঁয় অবস্থানকালে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে গ্রে’ফতার করে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
