এই তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউডের ভাইজান সালমান খান। ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরেই টেলিভিশনে নিজের আধিপত্য ধরে রেখেছেন তিনি। প্রায় ১৫ বছর ধরে এই রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত সালমান। অনুষ্ঠানের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বছরের পর বছর বেড়েছে তার পারিশ্রমিকও।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করার সময় সালমান খান প্রতি এপিসোডে প্রায় ২ দশমিক ৫ কোটি টাকা পারিশ্রমিক পেতেন। পরবর্তী সময়ে একাধিকবার সেই অংক বেড়েছে।
‘বিগ বস’-এর ১৫ ও ১৬ নম্বর সিজনে তার পারিশ্রমিক সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলে খবর। চার মাসের দীর্ঘ একটি সিজন হিসাব করলে সেই পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকায় পৌঁছাতে পারে।


