সাভারে এসবি কর্মকর্তার হ’\ত্যা: প্রধান আসামি জহুরুলের ১০ দিনের রিমান্ড আবেদন

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক মো. আলতাব হোসেন (৫৮) হ’\ত্যা মামলার প্রধান আসামি জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে আমিনবাজারের বরদেশী মদিনা সিটি এলাকায় একদল যুবকের হামলায় এসবির উপপরিদর্শক মো. আলতাব হোসেন নি’\হত হন। ঘটনার পরপরই ওই রাতেই অভিযান চালিয়ে সাভার নামাবাজার এলাকা থেকে জহুরুলকে (৩২) আটক করে পুলিশ।

পরদিন রোববার দুপুরে নি’\হত আলতাব হোসেনের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় হ’\ত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে ওই মামলায় জহুরুলকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছে। পুলিশ জানায়, র‌্যাব-৪ ও র‌্যাব-১০-এর পৃথক দল এবং ডিবি ঢাকা জেলা উত্তর মুন্সীগঞ্জ ও আমিনবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রধান আসামির জন্য ১০ দিনের রিমান্ড আবেদন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সাইফুল আলম।