জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছি’নতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃ’ত্যুর ঘটনায় দুই ছি’নতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছি’নতাই করা মালামাল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ছি’নতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, রনজিনা পারভীনের কাছ থেকে ছি’নতাই করা মালামাল গ্রেফতার দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও পাওয়া গেছে। ছি’নতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ৩০ আগস্ট শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় এ ঘটনায় মামলা করা হয়। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা ছি’নতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রনজিনা পারভীন। বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে তার সঙ্গে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা ছি’নতাইকারীরা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দিলে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে রাস্তায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। তদন্তের ধারাবাহিকতায় দুই ছি’নতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে রনজিনা পারভীনের ছি’নতাই হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ইয়াবা ট্যাবলেট ও ছি’নতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

