সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় ইতিহাসে প্রথমবারের মতো বিমান হা’\মলার সতর্কসংকেত (সাইরেন) বাজার ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি ভূখণ্ডে হা’\মলা এবং পবিত্র মক্কায় সাইরেন বাজার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানান তাকি উসমানি।
বার্তায় তিনি বলেন, বর্তমান অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতিতে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত বিপজ্জনক ও নিন্দনীয়।
মুফতি তাকি উসমানির মতে, পবিত্র নগরী মক্কায় ইতিহাসে প্রথমবার জরুরি সাইরেন বাজার ঘটনা কোনো সাধারণ বিষয় নয়; বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বিরাট হুঁশিয়ারি।
চলমান সংকটে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও নীতি নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। তাকি উসমানি বলেন, এই সংকটময় মুহূর্তে সৌদি আরবকে রক্ষা ও পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিধাবোধ এবং পিছু হটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের নিন্দনীয় কৌশল ও মনোভাবকে উন্মোচিত করে।
এর আগে মঙ্গলবার সৌদির পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তাইফসহ কয়েকটি এলাকায় আকাশপথে হা’\মলার হুমকি সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করা হয়।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হা’\মলার পর এই সতর্কতা জারি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মক্কাকে লক্ষ্য করে কোনো হা’\মলা হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: উর্দু পয়েন্ট ও আল-জাজিরা


