সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকারের জটিলতা নিরসনে মিডিয়া হাউসভিত্তিক এক বা একাধিক কার্ড চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সচিবালয়ে প্রবেশের বিষয়ে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে সমাধান বের করার চেষ্টা করা হবে। কেউ যদি অন্যায়ভাবে বাদ পড়ে যান, তাহলে নীতিমালার আওতায় তাকে অ্য়া’\ক্রে’\ডি’\টে’\শন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
গতকাল সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (Bangladesh Secretariat Reporters Forum) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মাসউদুল হক।
মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এখন একটি বড় চ্যালেঞ্জ। তিনি জানান, এ বিষয়ে একটি সামগ্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনার একটি অংশ সচিবালয়ে সাংবাদিকদের জন্য বর্তমান ব্যবস্থার উন্নয়ন, আরেকটি অংশ নিরাপত্তা ও প্রবেশব্যবস্থা কীভাবে আরও সহজ করা যায় তা নির্ধারণ করা।
তিনি বলেন, “প্রথমে আমি আপনাদের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো অংশটাই আপনারাই ব্যবহার করবেন—এমনভাবে একটি ব্যবস্থা করতে চাই। আমরা কাঠামো তৈরি করে দেবো, তবে ভেতরের সুযোগ-সুবিধাগুলো আপনাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে ঠিক করা হবে।” লে-আউট তৈরির সময়ও সাংবাদিক প্রতিনিধিদের যুক্ত করা হবে বলে জানান তিনি, যাতে অভ্যন্তরীণ সুবিধাগুলো তাদের চাহিদা অনুযায়ী গড়ে তোলা যায়।
সচিবালয়ে প্রবেশাধিকার সহজীকরণ প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে অগ্নিসংযোগের একটি দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি নীতি জারি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। পরবর্তীতে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে এক্সেস পাশের একটি শর্ত আরোপ করা হয়, যা এখনো বহাল রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, “আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। আপনাদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” তিনি প্রস্তাব দেন, সাংবাদিকদের মধ্য থেকে দুই বা তিনজন প্রতিনিধি মনোনীত করা হলে তাদের সঙ্গে পরামর্শ করে একটি গ্রহণযোগ্য কাঠামো নির্ধারণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরকার হিসেবে সকলের সেবা নিশ্চিত করা দায়িত্বের অংশ। যদি প্রত্যেক গণমাধ্যম সচিবালয়ের জন্য নির্দিষ্ট প্রতিনিধি পাঠায় এবং প্রবেশাধিকারটি মিডিয়া হাউসের মাধ্যমে সুসংগঠিতভাবে নির্ধারণ করা যায়, তাহলে একদিকে প্রশাসনিক চাপ কমবে, অন্যদিকে সাংবাদিকদের কাজও আরও সুশৃঙ্খল ও সহজ হবে।
এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রবেশব্যবস্থা, অ্য়া’\ক্রে’\ডি’\টে’\শন কার্ডের কার্যকারিতা এবং নিরাপত্তা প্রটোকল নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
