শহীদ হাদি ছাড়া সংসদ অসম্পূর্ণ মনে হয়: এমপি হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশ আপনাকে মিস করছে, ভাই; আপনার কণ্ঠ ছাড়া সংসদ যেন অসম্পূর্ণ মনে হয়।”

পোস্টটির সঙ্গে শহীদ শরিফ ওসমান হাদির সঙ্গে তোলা একটি ছবিও সংযুক্ত করেছেন তিনি। সেখানে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি প্রকাশ করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহর এই পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে শহীদ হাদির অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তার কণ্ঠ না থাকাটা অনেকের কাছেই অপূর্ণতা তৈরি করছে।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শহীদ হাদিকে স্মরণ করে মন্তব্য করেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।