যশোর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ এক ভা’\রতীয় নাগরিককে আ’\টক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দকৃত এসব ডায়মন্ড ও মুদ্রার মোট মূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি (Border Guard Bangladesh)) যশোর ব্যাটালিয়ন-৪৯ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় সুজাউদ্দিন (৫২) নামে এক ভা’\রতীয় নাগরিককে আ’\টক করা হয়, যিনি ভা’\রতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বি’\জিবি জানতে পারে, আ’\টক সুজাউদ্দিন ঢাকার চো’\রা’\কা’\রবা’\রি চক্রের কাছ থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিলেন। পরিকল্পনা অনুযায়ী, এসব চো’\রাই হীরা ভা’\রতের কলকাতায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল।
উদ্ধারকৃত ডায়মন্ডের মোট ওজন ১৫৫ দশমিক ৭৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। বি’\জিবি এসব ডায়মন্ড যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ড (Diamond World)-এর প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করিয়ে প্রাথমিকভাবে আসল হীরক হিসেবে নিশ্চিত হয়েছে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গত এক মাসে আ’\টক সুজাউদ্দিন থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভা’\রতে একাধিকবার যাতায়াত করেছেন, যা একটি সংগঠিত পাচার চক্রের ইঙ্গিত দেয়।
আ’\টকের সময় তার কাছ থেকে বাংলাদেশি নগদ ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভা’\রতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। এসব মালামালের সম্মিলিত সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
বর্তমানে আ’\টককৃত ভা’\রতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (Lt. Col. Golam Mohammad Saiful Alam Khan) বলেন, “বি’\জিবির মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী সীমান্ত দিয়ে মা’\দক, স্বর্ণ, ডায়মন্ডসহ সব ধরনের চো’\রা’\চা’\লা’\ন রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।”
