এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশের হকি দল বৃহস্পতিবার চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুদলের লড়াই ছিল সমানে সমান। চতুর্থ মিনিটে লি চি-শুয়ান চায়নিজ তাইপেকে এগিয়ে দেন। তবে ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম সমতা ফিরিয়ে আনেন।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আক্রমণের মাত্রা বাড়িয়ে ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে ২-১ এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টায় আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন। চতুর্থ কোয়ার্টারেও ম্যাচ উত্তেজনাপূর্ণ ছিল; ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করলেও দুই গোল হজম করতে হয়। এর মধ্যেও বাংলাদেশ শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয়।
বাংলাদেশ আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে। এরপর ৬ এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এশিয়ান গেমস বাছাইয়ে অংশ নেওয়া ৯ দলের মধ্যে শীর্ষ ৬টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।


