দেশে হা’\মে ২৪ ঘণ্টায় ২ জন নি’\হত, উপসর্গে আরও ১০—উদ্বেগ বাড়ছে

দেশে হা’\ম পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হা’\মে আক্রান্ত হয়ে দুইজন নি’\হত হয়েছেন। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিত হা’\মে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন নি’\হত হন।

এছাড়া হা’\মের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হা’\ম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগী হিসেবে ৯৭৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে নিশ্চিত হা’\ম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জনে। আর সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জনে।

একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৩৮০ জন রোগী। তবে নতুন করে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য খাতে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা সামনে আসছে।