ভোট ‘ডাকা’\তি ও হামলার অভিযোগে ঢাকায় জামায়াতের বিক্ষোভ, পুনর্নির্বাচনের দাবি

শেরপুরের স্থগিত আসন ও বগুড়ার উপনির্বাচনে ‘ভোট ডাকা’\তি, ভোটকেন্দ্রে হামলা, দখল এবং জামায়াত নেতাকর্মীদের ওপর হা’\মলা ও হ’\ত্যাচেষ্টার অভিযোগ তুলে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম (Baitul Mukarram)-এর উত্তর গেটে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Parwar)।

সমাবেশে তিনি অভিযোগ করেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তিনি বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে যে অনিয়ম ও সহিংসতা দেখা গেছে, তা অতীতের বিতর্কিত নির্বাচনগুলোকেও ছাড়িয়ে গেছে।

মিয়া গোলাম পরওয়ার বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জামায়াত নেতাকর্মীদের ওপর হা’\মলা চালিয়ে তাদের নি’\হত করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন (Muhammad Selim Uddin)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান।

সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।