যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজে হঠাৎ গু’\লির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (Melania Trump)-কে সরিয়ে নেওয়া হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে তড়িঘড়ি করে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প, যা পুরো ঘটনাকে আরও নাটকীয় করে তোলে।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে প্রচারিত টিভি ফুটেজে দেখা যায়, ট্রাম্প তখন খাবার টেবিলে বসে ছিলেন। হঠাৎ করেই হোটেলের বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় উপস্থিত অতিথিদের মধ্যে।
ভিডিওতে দেখা যায়, শব্দ শোনার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আগে দ্রুত সরিয়ে নেওয়া হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance)-কে। এরপর নিরাপত্তাকর্মীরা ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে চেয়ার থেকে ওঠার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন হিলটন হোটেল (Washington Hilton Hotel)-এ আয়োজিত ওই নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। গু’\লির শব্দ শোনার পর বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে সবাইকে সতর্ক করেন। পরিস্থিতি সম্পর্কে অবগত এক আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি—সবাই নিরাপদে আছেন।
প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাম্পকে একটি নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং তিনি কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি অনুষ্ঠানে ফিরে যেতে চান। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে সিক্রেট সার্ভিস আপাতত তাকে ফিরতে নিষেধ করেছে।
প্রতিবছরের মতো এবারও হোয়াইট হাউস সংশ্লিষ্ট সাংবাদিকদের নিয়ে এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের অনেক পরিচিত মুখও উপস্থিত ছিলেন। গু’\লির ঘটনার পর স্বাভাবিকভাবেই পুরো অনুষ্ঠানে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা।
নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (Associated Press)-কে জানান, এক বন্দুকধারী হোটেলে এসে গু’\লি ছোড়ে। তবে তাকে হ’\ত্যা করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনার পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।


