যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গু’লি’র ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটির পরপরই অভিযুক্ত কোল টমাস অ্যালেনকে ঘটনাস্থলেই আটক করে নিরাপত্তা বাহিনী। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই নৈশভোজ চলাকালে, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। ঘটনার পর পুরো এলাকা দ্রুত নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
জিজ্ঞাসাবাদে অ্যালেন দাবি করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ (CBS News) জানায়, দুটি অজ্ঞাত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে কোল টমাস অ্যালেন ওয়াশিংটন হিলটন হোটেলের লবিতে প্রবেশ করেন। তিনি নিরাপত্তা চেকপয়েন্ট ও মেটাল ডিটেক্টর এড়িয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বলে জানা যায়। ঠিক সেই সময়ই হঠাৎ করে গু’লি’র ঘটনা ঘটে, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো পরিবেশে।
প্রত্যক্ষদর্শী ও তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলে থাকা একজন নিরাপত্তারক্ষী কাছ থেকে গু’লি’তে আহত হন, তবে তার পরিহিত বুলেটপ্রুফ ভেস্ট গুলির আঘাত প্রতিহত করায় তিনি প্রাণে বেঁচে যান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরো ঘটনায় পাঁচ থেকে আট রাউন্ড গু’লি ছোড়া হয়েছিল।
ঘটনার পর মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো (Jeanine Pirro) জানিয়েছেন, অভিযুক্তকে সোমবার আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এত বড় একটি রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে নিরাপত্তা ভেদ করে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।


