হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে গু’\লি হামলার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কথা বলেন নোরা ও’ডনেল (Norah O’Donnell)-এর সঙ্গে, যিনি সিবিএস নিউজ (CBS News)-এর সাংবাদিক।
সাক্ষাৎকারের একপর্যায়ে ও’ডনেল হামলাকারী কোল অ্যালেনের ম্যানিফেস্টো থেকে একটি অংশ পড়ে শোনান। এতে স্পষ্টতই বিরক্ত হয়ে ওঠেন ট্রাম্প। তীব্র প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন, কারণ আমি জানতাম আপনি তাই করবেন। আপনারা ভয়ংকর মানুষ। ভয়ংকর মানুষ। আমি ধ’\র্ষক নই। আমি কাউকে ধ’\র্ষণ করিনি।”
একই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি পে’\ডোফাইল (শিশুকামী) নই।” প্রশ্নটি এড়িয়ে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে চান মার্কিন প্রেসিডেন্ট।
কোল অ্যালেনের ম্যানিফেস্টোতে তাকে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন (Jeffrey Epstein)-এর সঙ্গে জড়িয়ে উল্লেখ করা হয়েছে বলে ধারণা করেন ট্রাম্প। যদিও ওই ঘোষণাপত্রে সরাসরি এপস্টেইনের নাম পাওয়া যায়নি।
এ বিষয়ে ট্রাম্প বলেন, “আপনি একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়লেন? আমাকে এমন সব বিষয়ের সঙ্গে জড়ানো হয়েছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত হয়েছি।”
হামলাকারীর মানসিকতা নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, “আমি একটি ম্যানিফেস্টো পড়েছি। সে উগ্রপন্থায় প্রভাবিত হয়েছিলো। সে একসময় খ্রিস্টান ছিলো, পরে খ্রিস্টবিরোধী হয়ে যায়। সম্ভবত সে খুবই অসুস্থ মানসিকতার ব্যক্তি ছিলো।”
এদিকে গু’\লির শব্দ শোনার পর নিজের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন ট্রাম্প। তার ভাষায়, তিনি মোটেই উদ্বিগ্ন ছিলেন না। তিনি বলেন, “আমি জীবন বুঝি। আমরা এক উন্মাদ পৃথিবীতে বাস করি।”


