ফ্যা’\সিবা’\দ বিদায়ের পর এবার প্রতিশ্রুতি পূরণের লড়া’\ই শুরু: জেলা নেতাদের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party-বিএনপি) ও এর তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। শনিবার (৯ মে) দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেট (Farmgate) এলাকার কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয় এ সভা।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির নেতারাও। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যা’\সিবা’\দ বিদায়ের লড়া’\ই শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের নতুন যুদ্ধ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযো’\গিতা ছাড়া জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়। সে কারণে সরকারকে সফল করতে এবং জনগণের আস্থা ধরে রাখতে দলের প্রতিটি ইউনিটের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত নেতাদের উদ্দেশে তারেক রহমান সাংগঠনিক ঐক্য, রাজনৈতিক দায়িত্ববোধ এবং জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সরকারের কর্মকাণ্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে আরও সমন্বিত ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।