বিদেশি নাগরিকদের হেনস্তার ভিডিও ভাইরাল, নাটোরে দুই টিকটকার গ্রে’\প্তার

নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশোভন ও অশ্লীল ভাষায় হে’\নস্তার অভিযোগে দুই টিকটকারকে গ্রে’\প্তার করেছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

গ্রে’\প্তার হওয়া ব্যক্তিরা হলেন আমিনুল ইসলাম (Aminul Islam) ও রাসেল ইসলাম। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে এবং রাসেল ইসলাম তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্ক (Green Valley Park)-এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্কের একটি স্পট ভাড়া নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।

এ সময় পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে বিকেল তিনটার দিকে ১০ থেকে ১২ জন যুবক ঘিরে ফেলেন। অভিযোগ রয়েছে, তারা বিদেশি নাগরিকদের উদ্দেশে নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন।

পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, ভিডিওটি আমিনুল ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর বিদেশি দুই নাগরিককে ঘিরে অশোভন আচরণ করছেন। তাদের একজনকে বলতে শোনা যায়, “তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না”—এ ধরনের মন্তব্যে স্পষ্টতই অস্বস্তিতে পড়েন বিদেশি নাগরিকরা।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে মন্তব্য করেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এ ধরনের আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দিচ্ছে।

এ বিষয়ে লালপুর থানা (Lalpur Police Station)-র ওসি শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিকদের হয়রানির ঘটনায় গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। সেই মামলার ভিত্তিতে দুই টিকটকারকে গ্রে’\প্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রে’\প্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলছেন, দেশের পর্যটন কেন্দ্রগুলোতে এমন আচরণ বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করতে পারে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।