স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর চাপের মুখে স্টারমার, মন্ত্রিসভা ছাড়লেন তিন মন্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer)-এর ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। স্থানীয় নির্বাচনে লেবার পার্টি (Labour Party)-র ভরাডুবির পর মঙ্গলবার তার মন্ত্রিসভা থেকে একে একে তিন মন্ত্রী পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা তিন মন্ত্রী হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জেস ফিলিপস (Jess Phillips), ডিভল্যুশন, ফেইথ অ্যান্ড কমিউনিটিজ বিষয়ক মন্ত্রী মিয়াত্তা ফানবুলেহ (Miatta Fahnbulleh) এবং নারী ও কন্যাদের বিরুদ্ধে সহিং’\সতা প্রতিরোধ ও ভিকটিমস বিষয়ক মন্ত্রী অ্যালেক্স ডেভিস জোন্স (Alex Davies-Jones)।

বার্তা সংস্থা সিএনএন বলছে, গত কয়েক ঘণ্টার মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় নির্বাচনের ধাক্কা সামাল দেওয়ার আগেই মন্ত্রিসভায় এই টানা পদত্যাগ স্টারমারের নেতৃত্বকে আরও অস্বস্তিকর অবস্থানে ঠেলে দিয়েছে।

তবে সংকটের মধ্যেও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রকাশ্যে স্টারমারের প্রতি সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী জন হিলিসহ মন্ত্রিসভার একাধিক সদস্য সংবাদমাধ্যমে বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার কথা জানিয়েছেন।

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর থেকেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইতোমধ্যে দলটির বহু এমপি তার কাছে পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন। দলের ভেতরে নেতৃত্ব পরিবর্তনের চাপ দিন দিন বাড়লেও স্টারমার এখনো সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি।

বরং তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সরকার পরিচালনা চালিয়ে যাবেন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে স্টারমার বলেন, গত ৪৮ ঘণ্টার রাজনৈতিক অস্থিরতা সরকার ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠেছে।

মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ সরকারের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। তাদের এখন মূল কাজ হওয়া উচিত সরকার পরিচালনায় মনোযোগ দেওয়া। রাজনৈতিক চাপের মুখে দাঁড়িয়েও এই বার্তার মধ্য দিয়ে তিনি দলের ভেতর ও বাইরে এক ধরনের স্থিরতার ইঙ্গিত দিতে চেয়েছেন।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার (Qatar)। দেশটির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে, সোমবার। সে হিসাবে আগামী ২৭ মে, বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

কাতার ক্যালেন্ডার হাউসের হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে সোমবার থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। ইসলামি চন্দ্রবর্ষের নিয়ম অনুযায়ী, চাঁদের আবর্তনের ওপর ভিত্তি করে হিজরি মাসের শুরু ও শেষ নির্ধারিত হয়। অন্যদিকে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনের মাধ্যমে গ্রেগরিয়ান বা ইংরেজি মাসের হিসাব করা হয়।

জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে সম্ভাব্য এই তারিখ জানানো হলেও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সাধারণত কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়।

অন্যদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৯ বিলিয়ন, অর্থাৎ ২ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতাদের সামনে বক্তব্য দিতে গিয়ে পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট বলেন, এই ব্যয়ের মধ্যে সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন, পাশাপাশি বিভিন্ন সামরিক অভিযানের পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ব্যয় আগের অনুমানের তুলনায় আরও ৪ বিলিয়ন ডলার বেড়েছে। চলমান অভিযানের ব্যয় বৃদ্ধি ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা তৈরি করেছে।