“রে’\জিম চে’\ঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষমতা এখন তাদের হাতেই”— বিস্ফোরক মন্তব্য ফরহাদ মজহারের

ফরহাদ মজহার (Farhad Mazhar) বলেছেন, “রে’\জিম চে’\ঞ্জ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। সামনে অনেক বড় বিপদ রয়েছে।” তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (Institution of Diploma Engineers Bangladesh) ভবনে আয়োজিত ‘শাপলা গ’\ণহ’\ত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল ওলামা এলায়েন্স (National Olama Alliance), যা এনসিপি (NCP)-সমর্থিত একটি সংগঠন হিসেবে পরিচিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী।

বক্তব্যে ফরহাদ মজহার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইঙ্গিত দেন, দেশের ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক বাস্তবতায় বহিরাগত প্রভাব গভীরভাবে কাজ করছে এবং তা ভবিষ্যতের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গবেষক মুসা আল হাফিজ এবং ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানসহ অন্যরা।

‘শাপলা গ’\ণহ’\ত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক এই আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বক্তারা ২০১৩ সালের ঘটনার বিচার ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও নানা বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে অংশ নেওয়া নেতারা বিচারহীনতার সংস্কৃতি এবং রাষ্ট্রীয় নীতির সমালোচনাও করেন।