গাজায় বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান নি’\হত বলে ইসরায়েলের দাবি

গাজা (Gaza)-তে বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান এজেদ্দিন আল-হাদ্দাদ নি’\হত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (Israeli Military)। শনিবার (১৬ মে) প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।

ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, আল-হাদ্দাদ ‘হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের হ’\ত্যা, অপহরণ এবং ক্ষতির জন্য দায়ী ছিলেন।’

অন্যদিকে হামাস (Hamas)-এর কর্মকর্তারাও আল-হাদ্দাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৯৭০ সালে জন্ম নেওয়া এজেদ্দিন আল-হাদ্দাদ নি’\হত হয়েছেন।

শনিবার মধ্য গাজার আল আকসা শহীদ মসজিদে আল-হাদ্দাদ, তার স্ত্রী এবং ১৯ বছর বয়সী মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। তবে তার স্ত্রী ও সন্তানের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (১৫ মে) গাজায় অন্তত দুটি পৃথক হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় তিন নারী ও এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নি’\হত হন।

এক যৌথ বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের এক নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে ওই বিবৃতিতে সরাসরি আল-হাদ্দাদের নি’\হতের বিষয়টি উল্লেখ করা হয়নি।

এদিকে গাজায় চলমান সংঘাত ও ধারাবাহিক বিমান হামলা ঘিরে আবারও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক হামলাগুলোতে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: রয়টার্স