দেশের জ্বালানি খাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলা’\দেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক (World Bank)। ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এই অর্থায়নের অনুমোদন দিয়েছে সংস্থাটি।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাংক বলছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে বাড়ছে জ্বালানিটির দাম। আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভরশীল হওয়ায় বাংলা’\দেশের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ বাড়ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সচল রাখা সহজ হবে। এর ফলে শিল্পায়ন, উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।
এই অর্থায়নের মাধ্যমে পেট্রোবাংলা (Petrobangla) দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এলএনজি আমদানি করতে পারবে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটির ভাষ্য, এই উদ্যোগ স্পট মার্কেটের দামের অস্থিরতা থেকে বাংলা’\দেশের অর্থনীতিকে কিছুটা সুরক্ষা দেবে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও টেকসই করতে সহায়তা করবে।
