জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party-NCP) রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ভারত যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের ওপর অ’ত্যাচার চালাতে না পারে, সে জন্য কঠোর পররাষ্ট্রনীতি ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari)।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট (Lalmonirhat) জেলার হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গু’\লিতে নি’\হত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারলে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ে তোলা হবে। একই সঙ্গে এমন আইন প্রণয়ন করা হবে যাতে ভারত কোনোভাবেই বাংলাদেশিদের ওপর অ’ত্যাচার চালাতে না পারে এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশও করতে না পারে।
তিনি বলেন, “আমরা ভারতের পক্ষেও না, আমেরিকার পক্ষেও না, চায়নার পক্ষেও না—আমরা বাংলাদেশের পক্ষে।”
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তার ভাষায়, সরকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে “সন্ত্রাসীদের নিরাপত্তা” দিচ্ছে।
নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, “যত বড় সন্ত্রাসী, তত বড় নিরাপত্তা; যত বড় চাঁদাবাজ, তত বড় নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়ে সরকার সাপ পোষে।”
গত ১৪ মে ওই সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ (Border Security Force-BSF) সদস্যদের গু’\লিতে নি’\হত হন খাদিমুল ইসলাম নামে এক যুবক। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি চোরাকারবারিদের সঙ্গে জড়িত ছিলেন। তবে পরিবারের দাবি, খাদিমুল মানসিক প্রতিবন্ধী ছিলেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, সরকার যদি সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করত, তাহলে ভারত বাংলাদেশের মানুষকে হ’\ত্যা করতে পারত না। তিনি দাবি করেন, বিশ্বের মধ্যে শান্তিকালীন সময়ে সীমান্তে সবচেয়ে বেশি নিরীহ বাংলাদেশি নাগরিককে হ’\ত্যা করা হয় বাংলাদেশ-ভারত সীমান্তেই।
তিনি আরও বলেন, দেশের বিজিবি (Border Guard Bangladesh-BGB) বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। তার মতে, বিজিবি শক্তিশালী করা গেলে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা এবং বাংলাদেশি নাগরিকদের হ’\ত্যা অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকেও আরও সক্ষম করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার ও রাসেল আহমেদসহ দলটির অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার বাসিন্দা খাদেমুল ইসলাম (২৫) সীমান্ত এলাকায় গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গু’\লিতে নি’\হত হন। তিনি ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।
