রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ধ’\র্ষণ ও হ’\ত্যাকাণ্ডে দ্রুত বিচারের আশ্বাস

রাজধানীর পল্লবীতে ধ’\র্ষণ ও নি’\র্মম হ’\ত্যার শি’\কার আট বছর বয়সী শিশু রামিসার বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন তারেক রহমান (Tarique Rahman)। বৃহস্পতিবার রাতে তিনি রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন।

এ সময় নি’\হত শিশুর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির আশ্বাস দেন। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী (State Minister for Sports) রামিসাদের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ঘটনায় সরকারের উচ্চপর্যায় থেকেও দ্রুত বিচার নিশ্চিতের বার্তা দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান (Asaduzzaman) এবং স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) জানিয়েছেন, রামিসা হ’\ত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধ’\র্ষণের পর রামিসাকে হ’\ত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার নি’\হত রামিসা আক্তারকে ধ’\র্ষণ ও হ’\ত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। একই সঙ্গে মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে তাদের গ্রে’\প্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধ’\র্ষণ ও হ’\ত্যা করা হয়। পরে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।