এনসিপির সঙ্গে জোট গঠনের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari) তার “পা ধ’\রতে বাকি রেখেছিলেন” বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন (Muhammad Rashed Khan)।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, এনসিপির সঙ্গে জোট করার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অত্যন্ত আগ্রহী ছিলেন এবং সেই সময় এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
তিনি লেখেন, “এনসিপির সাথে জোট করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারী আমার পা ধ’\রতে বাকি রেখেছিলো। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সে এমন করেছিলো।”
পোস্টে তিনি আরও অ’\ভিযোগ করেন, পরবর্তীতে সেই পাটওয়ারীই তাকে নিয়ে সংবাদ সম্মেলনে “বাজে কথা” বলেছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-কে নিয়েও নানা মন্তব্য করেছেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, তিনি আগে থেকেই ধারণা করেছিলেন যে নাসীরুদ্দীন পাটওয়ারী শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গেই যুক্ত হবেন। সেই কারণেই তিনি তাদের “ফাঁদে পা দেননি” বলেও দাবি করেন।
তিনি আরও লেখেন, “গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সাথে জোটে ছিলো। আমি এমন কোন দলে যাই নি, যে দল জামায়াতের মত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি।”
পোস্টের একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, পাটওয়ারী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার আশপাশের লোকজনের বরাতে মাদক সেবনের অ’\ভিযোগও তোলেন।
তিনি লেখেন, “পাটোয়ারী শিবির, বাম, এবি পার্টি করেছে। এখন এনসিপি করছে।” পাশাপাশি আরও বলেন, “গাঁজা খেয়ে বাইরে গিয়ে আবোলতাবোল বললেই পাবলিকের ডিমের উপর দিতে যেতে হবে।”
রাশেদ খাঁনের এই পোস্ট নিয়ে এখন পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।


