ঢাকার বাইরে রাত্রিযাপন না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান (Tareque Rahman)-কে পরামর্শ দিয়েছেন এলডিপি (LDP) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ (Oli Ahmad)। বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমেদ বলেন, ‘আপনার কাজ হচ্ছে, বাংলাদেশে (Bangladesh) যারা বিদেশি গু’\প্ত’\চর আছে, তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষ’\তি’\গ্র’\স্ত হচ্ছেন, দেশ ক্ষ’\তি’\গ্র’\স্ত হচ্ছে। বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘চতুর্দিকে শ’\ত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শ’\ত্রু। যারা আপনার পাশে আছেন, তারা হচ্ছেন আপনার আসল শ’\ত্রু।’
অলি আহমেদের বক্তব্যে সরকারের ভেতরের অবস্থান নিয়েও সরাসরি উদ্বেগের ইঙ্গিত উঠে আসে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শ’\ত্রু দ্বারা আবর্তিত। বিদেশি গু’\প্ত’\চররা সরকারে ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিদেশি গু’\প্ত’\চর যেকোনো সময় তারেক রহমানের বড় ক্ষ’\তি করতে পারে।’ এ ধরনের ব্যক্তিদের দল থেকে বের করে দেওয়ার পরামর্শও দেন তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁ’\দা’\বা’\জি হচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। আপনি ভালো অবস্থানে নেই।’
