অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ (Al-Aqsa Mosque)-এর ইমাম ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন (Sheikh Mohammad Hussein)-কে জুমার নামাজ শেষে আ’\টক করেছে ইসরাইল (Israel)-এর বাহিনী। শুক্রবার (১০ জুলাই) ওয়াফা (WAFA) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজে ইমামতি শেষ করার পরপরই ইসরাইলি সদস্যরা শেখ মোহাম্মদ হুসেনকে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আ’\টকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে কিংবা কী অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।


