ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-কে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল (Asif Nazrul)। দেশে ফেরার ইচ্ছা সত্যিই থাকলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, “ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।”
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার আগ্রহকে স্বাগত জানিয়ে পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত (India)-এর কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল। বর্তমান বিএনপি (Bangladesh Nationalist Party) সরকারও একই ধরনের উদ্যোগ নিয়েছে।
আসিফ নজরুল লেখেন, সরকার বলছে শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। সেটি সত্য হলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন কী—এমন প্রশ্ন রেখে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে এখনই দেশে ফেরার আহ্বান জানান।
তিনি লেখেন, “বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রা’\ণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কী?”
সাবেক অন্তর্বর্তী সরকারের এই আইন উপদেষ্টা আরও লেখেন, শেখ হাসিনার শাসনামলে বিডিআর হ’\ত্যাকাণ্ড, শাপলা চত্বর হ’\ত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হ’\ত্যাকাণ্ড, গু’\ম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারের যেসব অভিযোগ উঠেছে, সেগুলো নিয়ে তার ব্যাখ্যা কী—আদালতের সামনে সেই প্রশ্নগুলোর উত্তরও দিতে হবে।
পোস্টে আসিফ নজরুল প্রশ্ন তোলেন, দীর্ঘ সময় ধরে দেশের জনগণ কেন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। একই সঙ্গে তিনি জানতে চান, কেন বাংলাদেশ (Bangladesh) ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিল। এসব প্রশ্নের উত্তর ইতিহাস খুঁজবে এবং আদালতও তা শুনতে চাইবে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের প্রতিটি সদস্যকে আগেই বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু তার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা-কর্মী এখনো বিভিন্ন মামলার মুখোমুখি কিংবা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকলে আর বিলম্ব না করে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়া এবং আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত।
আসিফ নজরুল লেখেন, “আর যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজের দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না।”
