‘মিস ওয়া’\র্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতলেন সামানজার সাঈদ, এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়া’\র্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন (Radisson Blu Dhaka Water Garden)-এর মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে এবারের আসরের বিজয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনাম (Vietnam)-এ অনুষ্ঠিতব্য ‘মিস ওয়া’\র্ল্ড’-এর মূল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (AMTC) আয়োজিত এবারের আসরে বিচারকদের চূড়ান্ত রায়ের ভিত্তিতে সেরা সুন্দরীর মুকুট ওঠে সামানজার সাঈদের মাথায়।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বরং বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখেই বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিরিন আক্তার শিলা, রাফা নানজীবা তোরসা, শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম। তাদের মূল্যায়ন ও বিশ্লেষণের ভিত্তিতেই চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়।

মুকুট জয়ের পরই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের প্রস্তুতি শুরু করেছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্ব বিকাশ এবং ‘বিউটি উইথ আ পারপাস’ কর্মসূচির আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটি (Ho Chi Minh City)-তে শুরু হবে ৭৫তম ‘মিস ওয়া’\র্ল্ড’-এর মূল আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। প্রতিযোগিতাটির চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।