‘চলো সংসদ’ পদযাত্রা ঘিরে দিল্লিতে লা’\ঠি’\চার্জ, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সং’\ঘর্ষ

ভারতের দিল্লিতে (Delhi) ককরোচ জনতা পার্টি বা সিজেপির ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র লা’\ঠি’\চার্জ এবং সং’\ঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু করতে গেলে আন্দোলনকারীদের ওপর লা’\ঠি উঁচিয়ে চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party) কর্মসূচিটি আগেই ঘোষণা করেছিল। তবে এর এক দিন আগে, রোববার, দিল্লি পুলিশ (Delhi Police) পদযাত্রাটির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ কিংবা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় দিল্লি পুলিশ জানিয়েছিল, আগাম অনুমতি ছাড়া নির্ধারিত যন্তর মন্তর (Jantar Mantar) এলাকা ব্যতীত দিল্লির অন্য কোথাও যেকোনো ধরনের প্রতিবাদ, মিছিল বা সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আইন মেনে চলার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানিয়েছিল পুলিশ।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা ‘চলো সংসদ’ পদযাত্রা শুরু করার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয় এবং সেখান থেকেই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কি, লা’\ঠি’\চার্জ ও সং’\ঘর্ষের সূত্রপাত হয়।

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার কথা উল্লেখ করে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। স্টেশনগুলো হলো—রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এসব স্টেশনে ট্রেন চলাচল এবং যাত্রীদের প্রবেশ স্থগিত থাকবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে সিজেপি গঠন করেন। প্রতিষ্ঠার পর খুব অল্প সময়ের মধ্যেই দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দল, শিল্পী এবং সুশীল সমাজের বিভিন্ন অংশ থেকেও সংগঠনটি সমর্থন পেতে শুরু করে।

এদিকে সোমবারের পদযাত্রাকে ঘিরে আগে থেকেই উত্তেজনা তৈরি হয়েছিল। গত শনিবার পুলিশ অনশনরত ৫৯ বছর বয়সী প্রখ্যাত জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। ওই ঘটনাই ‘চলো সংসদ’ কর্মসূচির আগে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

সূত্র: এনডিটিভি (NDTV)