না’\রী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম

না’\রী কেলেঙ্কারির অভিযোগে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (Gazi Nazrul Islam)-কে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission)-কে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর মিন্টু রোড (Minto Road)-এ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তার বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে দ্রুত অবহিত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

দলীয় সূত্র জানায়, গাজী নজরুল ইসলামের না’\রী-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকালই জামায়াতে ইসলামী দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয় এবং সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের আগে বুধবার সকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম (Maulana Abdul Halim) এ বিষয়ে আমার দেশ-কে বলেন, যেকোনো অনৈতিকতা কিংবা অপরাধের ক্ষেত্রে দল কঠোর অবস্থান নেবে এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, নৈতিকতার প্রশ্নে কেউ সংসদ সদস্য থাকলেন কি না, সেটি দলের বিবেচনার বিষয় নয়। কোনো ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ড বা অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।