লন্ডন (London)-এর একটি অভিজাত হোটেলের কক্ষের বাথরুম থেকে ২৯ বছর বয়সী সৌদি রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউই আল সৌদ (Abdullah bin Fahad bin Abdullah bin Abdul Aziz bin Jalawi Al Saud)-এর ম\রদে’\হ উদ্ধার করা হয়েছিল। তদন্তে উঠে এসেছে, অতিমাত্রায় অ্যালকোহল ও একাধিক মা’\দক’\দ্রব্য একসঙ্গে গ্রহণের ফলেই তার মৃ’\ত্যু হয়।
গত বছরের ১৯ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেল (Marriott Hotel)-এর একটি কক্ষে ওঠেন এই সৌদি রাজপুত্র। কক্ষটির প্রতি রাতের ভাড়া ছিল ৬০০ পাউন্ড। এর আগে তিনি লন্ডনের প্রাইওরি ক্লিনিকে অ্যালকোহল ও মা’\দকা’\সক্তি নিরাময়ের চিকিৎসা নিয়েছিলেন। হোটেলে ওঠার ছয় দিন পর, ২৫ নভেম্বর, কক্ষের বাথরুম থেকে তার ম\রদে’\হ উদ্ধার করা হয়।
সম্প্রতি ইনার ওয়েস্ট লন্ডন করোনার্স কোর্টে অনুষ্ঠিত এক শুনানিতে রাজপুত্রের মৃ’\ত্যু ঘিরে তদন্তে পাওয়া এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা দেখতে পান, মৃ’\ত্যুর আগের দিন সন্ধ্যায় তাকে শেষবারের মতো হোটেল থেকে বের হয়ে সিগারেট খেতে দেখা গিয়েছিল। পরদিন এক পরিচ্ছন্নতাকর্মী পঞ্চম তলার ওই কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে বাথরুমের মেঝেতে পোশাক পরিহিত অবস্থায় রাজপুত্রের ম\রদে’\হ পড়ে থাকতে দেখেন তিনি।
বিষয়টি জানার পর হোটেল কর্তৃপক্ষ নিরাপত্তাকর্মী ও অ্যাম্বুলেন্সকে খবর দেয়। তবে ততক্ষণে তাকে আর জীবিত ফিরিয়ে আনার সুযোগ ছিল না। ঘটনাস্থলেই তাকে মৃ’\ত ঘোষণা করা হয়।
দ্য ইনডিপেনডেন্ট (The Independent)-এর প্রতিবেদনে বলা হয়েছে, মৃ’\ত্যুর সময় রাজপুত্রের শরীরে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি অ্যালকোহল ছিল। একই সঙ্গে তিনি জিএইচবি (GHB) নামে পরিচিত ‘পার্টি ড্রাগ’ও গ্রহণ করেছিলেন।
আদালতে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, তার প্রতি ১০০ মিলিলিটার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ২২২ মিলিগ্রাম। অথচ যুক্তরাজ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে আইনসম্মত সর্বোচ্চ সীমা প্রতি ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম।
বিশেষজ্ঞদের মতে, শরীরে এ মাত্রায় অ্যালকোহলের উপস্থিতি একজন মানুষকে সহজেই অচেতন করে ফেলতে পারে, এমনকি কোমায়ও নিয়ে যেতে পারে।
এ ছাড়া রাজপুত্রের শরীরে বিপজ্জনক মাত্রায় গামা-হাইড্রক্সিবিউটারেট বা জিএইচবি পাওয়া যায়। পাশাপাশি গাঁ’\জা, উদ্বেগ কমানোর ওষুধ অ্যালপ্রাজোলাম বা জ্যানাক্স এবং আরও কয়েক ধরনের উদ্বেগনাশক ওষুধের উপস্থিতিও শনাক্ত করা হয়।
আদালতকে জানানো হয়েছে, সৌদি রাজপুত্র দীর্ঘদিন ধরেই অ্যালকোহল ও জ্যানাক্স গ্রহণের আসক্তিতে ভুগছিলেন।
গত বছরের আগস্টে তিনি দক্ষিণ-পশ্চিম লন্ডনের রোহাম্পটনে অবস্থিত বিশ্বখ্যাত প্রাইওরি ক্লিনিক (Priory Clinic)-এ ভর্তি হন। প্রতিষ্ঠানটিতে এক সপ্তাহের চিকিৎসার খরচ প্রায় ৩৫ হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে।
কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট ড. ভিক্টোরিয়া চামোরো আদালতকে জানান, চিকিৎসা চলাকালে রাজপুত্র খুব ভালো সাড়া দিয়েছিলেন। কোনো ধরনের শারীরিক জটিলতা ছাড়াই তিনি সেখানে চিকিৎসা সম্পন্ন করেন।
প্রাইওরি ক্লিনিক থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি মার্সিসাইডের সেন্ট হেলেন্সে অবস্থিত বেসরকারি রেইনফোর্ড হল ক্লিনিক (Rainford Hall Clinic)-এ আরও চিকিৎসা নেন। ওই প্রতিষ্ঠানে এক সপ্তাহ থাকার খরচ প্রায় ৭ হাজার পাউন্ড।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসতন্ত্রের উপরিভাগে সংক্রমণ ধরা পড়ে। পরে সুস্থ হয়ে গত বছরের ১৪ অক্টোবর তিনি ক্লিনিকটি ত্যাগ করেন।
ময়না’\তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমানের প্রপিতামহের বংশধর এই রাজপুত্রের শরীরে তীব্র কিংবা দীর্ঘমেয়াদি কোনো রোগের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে অতিমাত্রায় অ্যালকোহল ও একাধিক মা’\দক’\দ্রব্য একসঙ্গে গ্রহণের কারণে তার হৃদ্যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটিই তার মৃ’\ত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সহকারী করোনার জেন হার্কিন আদালতকে জানান, ঘটনাটি আত্ম’\হত্যা বলে মনে করার মতো কোনো ভিত্তি তদন্তে পাওয়া যায়নি। তার ভাষ্য অনুযায়ী, প্রাইওরি ক্লিনিক ও রেইনফোর্ড হল ক্লিনিক—কোনো প্রতিষ্ঠানের প্রতিবেদনেই রাজপুত্রকে আত্ম’\হত্যাপ্রবণ হিসেবে উল্লেখ করা হয়নি।
রাজপুত্র নিজেও কখনো আত্ম’\হত্যার ইচ্ছার কথা প্রকাশ করেননি। তার হোটেল কক্ষ থেকে কোনো চিরকুটও উদ্ধার করা হয়নি। একই সঙ্গে তার মৃ’\ত্যুর ঘটনায় অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণও মেলেনি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃ’\ত্যুর আগের রাতে তিনি হোটেল কক্ষে একাই ছিলেন। ফলে অন্য কারও উপস্থিতি কিংবা হস্তক্ষেপের সম্ভাবনাও তদন্তে প্রতিষ্ঠিত হয়নি।
সব তথ্য ও প্রমাণ বিবেচনায় নিয়ে সহকারী করোনার জেন হার্কিন ঘটনাটিকে ‘দুর্ঘটনাজনিত মৃ’\ত্যু’ (Accidental Death) হিসেবে আখ্যা দেন। তার মতে, একাধিক মা’\দক’\দ্রব্যের সঙ্গে অতিমাত্রায় অ্যালকোহল গ্রহণই সৌদি রাজপুত্রের এই মর্মান্তিক মৃ’\ত্যুর কারণ।


