যৌন হয়’\রানির অভিযোগ প্রমাণিত, খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরি’\চ্যুত

ছাত্রীকে যৌন হয়’\রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় (Khulna University)-এর এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরি’\চ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম মাহবুবুর রহমান (Dr. S. M. Mahbubur Rahman)।

তিনি জানান, সিন্ডিকেটের এই সিদ্ধান্ত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও জানান, বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসার (Rubel Ansar)-এর বিরুদ্ধে আনা একই ধরনের অভিযোগের বিষয়ে আগের পর্যবেক্ষণ পুনর্মূল্যায়নের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মাসে যৌন হয়’\রানির শিকার এক ছাত্রী অধ্যাপক মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বশেষ সিন্ডিকেট সভায় তাকে চাকরি’\চ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।