সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে এখন অনেকেই দীর্ঘ এবং জটিল স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন। তবে রানী মুখার্জি (Rani Mukerji) মনে করেন, সৌন্দর্য ধরে রাখার মূল রহস্য লুকিয়ে আছে নিয়মিত পরিচর্যা এবং নিজের ত্বকের প্রকৃত চাহিদা বুঝে ওঠার মধ্যে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী জানান, সৌন্দর্যচর্চার প্রচলিত ট্রেন্ডের পেছনে ছুটতে তিনি কখনোই আগ্রহী নন। বাজারে নতুন কোনো স্কিনকেয়ার পণ্য এলেই সেটি ব্যবহার করে দেখার অভ্যাসও তাঁর নেই। রানীর ভাষ্য, ছোটবেলা থেকেই তিনি প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া পরিচর্যার ওপর আস্থা রেখে এসেছেন। তাই বাহারি পণ্যের পরিবর্তে ত্বকের ধরন বুঝে ধারাবাহিক যত্ন নেওয়াকেই তিনি বেশি গুরুত্ব দেন।


