বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর মৃ’\ত্যুর পর গ্রে’\প্তার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। অভিযোগ উঠেছিল, প্রয়াত অভিনেতাকে মা’\দক সরবরাহ করেছিলেন তিনি। শুধু তাই নয়, সুশান্তের মৃ’\ত্যুকে ঘিরেও নানা অভিযোগের মুখে পড়েছিলেন রিয়া। প্রায় ২৭ দিন কারা’\বন্দি থাকার পর জামিনে মুক্তি পান অভিনেত্রী।
এবার কৌতুকশিল্পী তন্ময় ভট্ট (Tanmay Bhat)-এর সঙ্গে এক পডকাস্টে সেই কারাবাসের সময়ের নানা অভিজ্ঞতা খুলে বলেছেন রিয়া। কারাগারের ভেতরের পরিবেশ, সেখানে থাকা মানুষের জীবনযাপন এবং বন্দিদের সঙ্গে কাটানো সময়ের কথাও উঠে এসেছে তার বক্তব্যে।
রিয়া জানান, কারাগারে থাকা বন্দিরা গান করেন, নাচেন। সেখানে অবস্থানকালে যেসব মানুষের সঙ্গে তার দেখা হয়েছিল, তাদের সম্পর্কেও নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, কারাগারের মানুষজন বাইরের মানুষের তুলনায় অনেক ভালো। বিশেষ করে নারী বন্দিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিচারাধীন অবস্থায় থাকা অধিকাংশ নারী বন্দিই আসলে নির্দোষ।
কারাগারের ভেতরে মানুষের পরিচয় কীভাবে বদলে যায়, সেটিও তুলে ধরেছেন রিয়া। অভিনেত্রী বলেন, সংশোধনাগারে কোনো শ্রেণিবিভাজন নেই। সেখানে সবাই সমান। প্রত্যেকেই যেন একটি করে নম্বর—কারও আলাদা নাম নেই, নেই স্বতন্ত্র কোনো পরিচিতিও।
কারাগারের খাবার নিয়েও অবশ্য মজা করতে ছাড়েননি রিয়া। রসিকতার সুরে তিনি বলেন, সেখানে ‘সুশি’ মেলে, ‘শ্যাম্পেনও’ পাওয়া যায়। কারাবাসের কঠিন অভিজ্ঞতা নিয়ে কথা বললেও নিজের বক্তব্যে রসিকতার ছোঁয়া রেখেছেন অভিনেত্রী।
রিয়া কারা’\বন্দি থাকলেও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ওঠা সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। তবে এরপর আর অভিনয়ে ফেরেননি তিনি।
এবার অবশ্য তাকে আবার পর্দায় দেখা যাবে। রিয়া অংশ নিচ্ছেন রিয়েলিটি শো ‘দ্য ট্রেটর্স’ (The Traitors)-এর দ্বিতীয় সিজনে। চলতি মাসেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা।


