সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের ওপর হা’\মলার অভিযোগে গ্রেফতার মডেল-অভিনেত্রী

মুম্বাই (Mumbai)য়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মীদের ওপর হা’\মলার অভিযোগ উঠেছে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় (Antara Banerjee)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ৩১ বছর বয়সি এই অভিনেত্রীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (১২ আগস্ট) অরাবল্লী এক্সপ্রেস (Aravalli Express)-এর একটি সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরায় ওঠার পর আরপিএফ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অন্তরা। অভিযোগ, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তিনি নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে শুরু করেন। পরে ওই ব্লেড দিয়ে এক কর্মকর্তাকে আ’\ঘাত করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

জানা গেছে, একটি শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তার কাছে ছিল স্লিপার শ্রেণির টিকিট। তবে অভিযোগ অনুযায়ী, সেই টিকিট থাকা সত্ত্বেও তিনি অরাবল্লী এক্সপ্রেসের সংরক্ষিত এসি কোচে উঠে পড়েন। আর সেখান থেকেই শুরু হয় আসন নিয়ে বিরোধ, যা পরে বড় ধরনের বিশৃঙ্খলায় রূপ নেয়।

ঘটনাটি রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিভলি (Borivali) ও দহানু (Dahanu)-এর মধ্যবর্তী এলাকায় ঘটে। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, কামরার এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসনটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি আসন ছাড়তে রাজি হননি। এরপর ওই যাত্রী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (Railway Protection Force)-কে জানান।

খবর পেয়ে আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে অভিযোগ, তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন অন্তরা। কিছুক্ষণের মধ্যেই তার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, একপর্যায়ে অভিনেত্রী নিজের পোশাক খুলে ফেলেন। এরপর হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে থাকেন। অভিযোগ রয়েছে, সেই ব্লেড দিয়ে তিনি এক কর্মকর্তাকে আ’\ঘাতও করেন। এ সময় অন্তরাও আ’\হত হন। অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, অন্তরা তার পোশাক ও মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত করেন।

পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, তখন কামরা থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন অন্তরা। শেষ পর্যন্ত দহানু স্টেশনে তাকে ট্রেন থেকে নামানো হয় এবং সরকারি রেল পুলিশের (জিআরপি) হাতে তুলে দেওয়া হয়।

পুরো ঘটনাটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে চলা ওই উত্তেজনাকর পরিস্থিতিতে ট্রেনের অন্য যাত্রীদের মধ্যেও আ’\তঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বোরিভলি রেল পুলিশ অন্তরাকে নিজেদের হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এসি কামরার টিকিট না পাওয়ার কারণে অভিনেত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে অন্তরাকে পরিবারের সদস্য কিংবা আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে তিনি সেই সুযোগ নিতে রাজি হননি। বরং পুলিশ যেন তাকে গ্রেফতার করে—এমন দাবিই জানান অভিনেত্রী।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এফআইআর দায়ের হওয়ার পর অন্তরা কিছুটা শান্ত হন। তার বিরুদ্ধে জননিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মীকে গুরুতরভাবে আ’\হত করা, হা’\মলা এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার মতো অভিযোগে মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে নোটিশ দিয়ে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে ঘটনাটির তদন্ত এখনও চলছে।