বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মা’রধ’রের অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে

বকেয়া পারিশ্রমিক চাইতে যাওয়ায় এক কাঠমিস্ত্রিকে গালিগালাজ, মা’রধ’র এবং প্রা’ণনা’শের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-র বিরুদ্ধে। পাওনা টাকা চাইতেই অভিনেতার বাড়িতে গিয়েছিলেন কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মা। সেখানেই তাকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ।

এ ঘটনায় বেহালা থানা (Behala Police Station)-য় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মা (Rajkapur Sharma)। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগপত্রে সোহমের পাশাপাশি তার দেহরক্ষী তোতন সর্দার (Totan Sardar)-এর নামও রয়েছে।

রাজকাপুরের দাবি, গত ১২ মে সোহমের বাড়িতে একটি আলমারি তৈরির কাজ পান তিনি। ওই কাজের জন্য ৫৫ হাজার টাকায় চুক্তি হয়েছিল। শুরুতে অগ্রিম হিসেবে তাকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। প্রথম আলমারির কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর আরও দুটি আলমারি তৈরির দায়িত্বও দেওয়া হয় রাজকাপুরকে।

তার অভিযোগ অনুযায়ী, নতুন করে পাওয়া ওই দুটি আলমারিরও প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছিলেন তিনি। কিন্তু এরপর আর টাকা না পাওয়ায় বকেয়া পারিশ্রমিক চাইতে সোহমের বাড়িতে যান রাজকাপুর।

সেখানেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয় বলে অভিযোগ কাঠমিস্ত্রির। রাজকাপুরের দাবি, পাওনা টাকা চাওয়ার সময় সোহম তার সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু গালিগালাজই নয়, তাকে মা’রধ’রও করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। একই ঘটনায় অভিনেতার দেহরক্ষী তোতন সর্দারও জড়িত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

রাজকাপুরের অভিযোগ অবশ্য এখানেই শেষ নয়। লিখিত অভিযোগে তিনি দাবি করেছেন, তাকে প্রা’ণে মে’রে ফে’লার হুমকিও দেওয়া হয়েছিল। পাশাপাশি তার ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। গত জুলাইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ টাকা নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রা’ণনা’শের হুমকির অভিযোগও করা হয়েছিল তার বিরুদ্ধে।