‘বসনিয়ার কসাই’ রাটকো ম্লাদিচের মৃ’ত্যু, কারাগারেই শেষ হলো ৮৪ বছরের জীবন

বসনিয়া যুদ্ধের সময় গণহ’\ত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব জেনারেল রাটকো ম্লাদিচ মা’রা গেছেন। প্রায় ৮ হাজার মুসলমান হ’\ত্যার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার কারণে ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত এই যুদ্ধাপরাধীর মৃ’ত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।

সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এবং বসনিয়ান সার্বদের সরকারি টেলিভিশন ম্লাদিচের মৃ’ত্যুর খবর জানিয়েছে। রয়টার্সকে জাতিসংঘের এক কর্মকর্তাও তার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের কারাগার হাসপাতালেই তার মৃ’ত্যু হয়। জীবনের শেষ বছরগুলো কারাগারেই কাটান তিনি।

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে গণহ’\ত্যা এবং অন্যান্য নৃশংস অপরাধের দায়ে ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত বসনিয়ার একটি ‘নিরাপদ এলাকায়’ অন্তত ৮ হাজার মুসলিমকে হ’\ত্যার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে তাকে গণহ’\ত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সংঘটিত সবচেয়ে ভয়াবহ নৃশংস ঘটনাগুলোর একটি হিসেবে এই হ’\ত্যাকাণ্ডকে বিবেচনা করা হয়। ২০১৭ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ম্লাদিচকে দোষী সাব্যস্ত করে। সে সময় আদালত তার অপরাধকে মানবজাতির কাছে পরিচিত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর অন্যতম বলে উল্লেখ করেছিল।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত ম্লাদিচ জীবনের শেষ সময় পর্যন্ত কারাগারেই ছিলেন। জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রা’দ আল হুসেইন তার দণ্ডাদেশের পর ম্লাদিচকে ‘অশুভের প্রতীক’ হিসেবে বর্ণনা করেছিলেন।