ইরানের সঙ্গে চলমান যু’\দ্ধের মধ্যেই গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশ উত্তপ্ত হবে।’
ভৌগোলিক নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের এটিই সর্বশেষ উদ্যোগ। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের জের ধরে তিনি লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। এরও আগে, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আশি বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব দাবির হুমকি দিয়ে আসছেন। এমনকি এটিকে আমেরিকার নতুন ভূখণ্ড হিসেবে তুলে ধরে একটি মানচিত্রও পোস্ট করেছেন তিনি।
অন্যদিকে, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যু’\দ্ধের জবাবে বৈশ্বিক তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হওয়া এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করায় মঙ্গলবার মার্কিন বাহিনী হরমুজ প্রণালির কাছে পুনরায় বিমান হা’\মলা চালায়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।
সূত্র: এনডিটিভি


