দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে অবশেষে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। তবে বড় পর্দায় নয়, এবার ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘বারাবাঁকি’ (Barabanki) দিয়ে অভিনয়ে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক হানসল মেহতা (Hansal Mehta)-র নির্মাণে তৈরি হচ্ছে সিরিজটি। এর গল্পের পটভূমি আশির দশকের উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। সেই সময়ের এক কুখ্যাত মা’\দক কার্টেল এবং তাকে ঘিরে পরিচালিত পুলিশি অভিযানের বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে ‘বারাবাঁকি’র গল্প।
এরই মধ্যে মুম্বইয়ে গোপনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। নতুন এই কাজের জন্য বিপাশাকেও দেখা যাবে ভিন্ন এক অবতারে। চরিত্রের প্রয়োজনেই নিজের পরিচিত লুক বদলে ফেলেছেন অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর বিপাশার এই প্রত্যাবর্তন তাই বড় পর্দায় নয়, বরং একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজের হাত ধরে। ‘বারাবাঁকি’-তেই নতুনভাবে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।


