সম্প্রতি ইতালির ভেনিস (Venice)-এ মা’\রধর ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)। অভিনেত্রীর অভিযোগ, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ (Awami League) ও ছাত্রলীগ (Bangladesh Chhatra League)-এর কর্মীরা এ ঘটনার নেপথ্যে রয়েছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শা’\স্তির দাবিও উঠেছে।
এবার দেশের বাইরে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনা এবং নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে কথা বলেছেন দেশের আলোচিত মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল (Peya Jannatul)।
ঘটনাটি ঘিরে গভীর উদ্বেগ ও হতাশার কথা প্রকাশ করে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন পিয়া।
তবে পোস্টে সরাসরি আজমেরী হক বাঁধনের নাম উল্লেখ করেননি তিনি। মানুষের আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে এই অভিনেত্রী ও আইনজীবী লেখেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’
দেশের বাইরে অবস্থান করলেই যে একজন মানুষের মানসিকতা কিংবা চিন্তাভাবনায় পরিবর্তন আসে না, সে কথাও নিজের পোস্টে তুলে ধরেন পিয়া। তিনি লেখেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায় আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই।’
মানুষের পারস্পরিক সম্মান ও মানবিকতার জায়গায় ক্রমেই পিছিয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। পিয়ার ভাষায়, ‘দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।’
প্রসঙ্গত, সম্প্রতি ইতালির ভেনিসে প্রকাশ্যে হেনস্তা ও হা’\মলার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে হা’\মলা চালানো হয়েছে।
বাঁধন আরও জানান, হা’\মলাকারীদের কয়েকজন নিজেদের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন।


