বিনোদন জগতের মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম (Meghna Alam) ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় নেটিজেনদের আলোচনায় থেকেছেন। এবার নিজের ব্যক্তিগত পছন্দ, পর্দা করা এবং গণমাধ্যমে পুরোনো ছবি প্রকাশের বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। এসব নিয়ে সমালোচনার মুখে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)-এ নিজের অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন, ‘আমি মাথায় কাপড় দিয়ে থাকি প্রায় দুই বছর। এদিকে মিডিয়া সব নিউজ করে আমার আগের ক্লিভেজ শো করা। একজন নারীর চয়েস, কমফোর্ট, মডেস্টি— সব কিছুর চেয়ে ভিউ বেশি গুরুত্বপূর্ণ।’
নিজের বর্তমান জীবনযাপন ও গণমাধ্যমে প্রকাশিত পুরোনো ছবির মধ্যে ব্যবধানের কথা তুলে ধরে তিনি জানান, ইচ্ছা থাকলেও এভাবে পর্দা করা সম্ভব নয়। তার বক্তব্যে উঠে এসেছে, একজন নারী বর্তমানে কীভাবে জীবনযাপন করছেন বা কী ধরনের পোশাক বেছে নিচ্ছেন, সেটির চেয়ে গণমাধ্যমে অনেক সময় পুরোনো ছবি ও বেশি ভিউ পাওয়ার বিষয়টিই যেন বেশি গুরুত্ব পাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘনা আলমের এ বক্তব্য প্রকাশের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ জানাচ্ছেন ভিন্নমত। তবে নিজের অবস্থান, পোশাক এবং ব্যক্তিগত পছন্দের প্রশ্নে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন এ মডেল ও রাজনীতিবিদ।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছিলেন মেঘনা আলম। সেখানে তিনি দাবি করেন, ‘এখন পর্যন্ত কোনো শা’\রীরিক সম্পর্কে জড়াননি তিনি। তবু আমাকে কত অপবাদ দেওয়া হয়, শুধু ধর্মীয় লেবাসে না থাকার কারণে।’
মেঘনা আলমের বক্তব্য, কেবল পোশাক কিংবা ধর্মীয় অনুশাসন অনুসরণ না করার কারণে একজন নারীকে ঘিরে নানা ধরনের অপবাদ ছড়ানো হয়। একই সঙ্গে একজন নারীর ব্যক্তিগত পছন্দ, জীবনযাপন এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিকে সম্মান করার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন তিনি।
সমাজের দ্বিমুখী মানসিকতা নিয়েও সমালোচনা করেছেন মেঘনা আলম। অভিযোগ করে তিনি বলেন, নৈতিকতা ও ধর্মের মুখোশ পরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কিংবা ভাইরাল অডিও ছড়িয়ে পড়লেও তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। অন্যদিকে পোশাক বা জীবনযাপনের কারণে একজন নারীকে সহজেই প্রশ্নের মুখে ফেলা হয়— এমন বাস্তবতার দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
এই সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে মেঘনা আলম বলেন, ‘এ কেমন দুনিয়া?’ একই সঙ্গে নিজের পুরোনো ছবি ও বর্তমান জীবনযাপনের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটিও সামনে এনেছেন তিনি। গণমাধ্যম কীভাবে তার পুরোনো ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এ মডেল ও রাজনীতিবিদ। তার বক্তব্যে ব্যক্তিগত পছন্দ, নারীর পোশাক, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সংবাদ পরিবেশনের ধরন— সবকিছু নিয়েই ক্ষোভ ও অসন্তোষ স্পষ্ট হয়েছে।


