প্যারিসে ভক্তদের সামনে সেলিন ডিওন, উঠে দাঁড়াতে নিলেন দেহরক্ষীর সহায়তা

বিশ্বখ্যাত তারকা হলেও কখনো কখনো সামান্য সহায়তার প্রয়োজন হয় সেলিন ডিওন (Celine Dion)-এরও। চলতি সপ্তাহে প্যারিস (Paris)-এ গাড়ি থেকে নেমে ভক্তদের অভিবাদন জানিয়ে উচ্ছ্বসিত করেন কানাডীয় এই গায়িকা। তবে সেই মুহূর্তে দৃশ্যত তার নিজেরও কিছুটা সহায়তার প্রয়োজন হয়েছিল।

ভক্তদের চোখের আড়ালে নিচু হয়ে বসে ছিলেন ৫৮ বছর বয়সী গায়িকার একজন দেহরক্ষী। সেলিন যখন গাড়ি থেকে নেমে দাঁড়াচ্ছিলেন, তখন ওই দেহরক্ষী তার পিঠে হাত দিয়ে সহায়তা করছিলেন। সামান্য সেই সহযোগিতা নিয়েই ভক্তদের সামনে উপস্থিত হন গায়িকা।

এদিন সেলিন ডিওনকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। তার পরনে ছিল বোতেগা ভেনেতা (Bottega Veneta)-র ২ হাজার ৫৯০ পাউন্ড দামের চারকোল রঙের উলের মিডি পোশাক। কোমরের কাছে বাদামি চামড়ার বেল্ট দিয়ে পোশাকটির নাটকীয় ড্রেপিং আটকে রাখা হয়েছিল।

সঙ্গে ছিল বড় আকারের সানগ্লাস, লম্বা বাদামি চামড়ার গ্লাভস, হিলযুক্ত হাঁটু-উঁচু বুট এবং একটি কালো হ্যান্ডব্যাগ। সব মিলিয়ে প্যারিসে তার উপস্থিতি যেমন ভক্তদের নজর কেড়েছে, তেমনি তাকে উঠে দাঁড়াতে দেহরক্ষীর সহায়তা নেওয়ার দৃশ্যও আলোচনায় এসেছে।

এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল (Daily Mail) জানিয়েছে, পাঁচ সপ্তাহের একটি কনসার্ট আয়োজনের আগে বর্তমানে ফরাসি রাজধানীতে অবস্থান করছেন সেলিন ডিওন। ২০২৩ সালে তার ‘কারেজ’ বিশ্ব সফরের বাকি অংশ বাতিল করতে বাধ্য হওয়ার পর এটিই হতে যাচ্ছে তার প্রথম ধারাবাহিক কনসার্ট আয়োজন।

২০২২ সালের ডিসেম্বরে সেলিন জানিয়েছিলেন, তার ‘স্টিফ পারসন সিনড্রোম’ বা এসপিএস (SPS) ধরা পড়েছে। এই রো’\গে শরীরের পেশি শক্ত হয়ে যেতে পারে এবং বেদনাদায়ক খিঁ’\চুনি দেখা দিতে পারে।

রো’\গটি সবচেয়ে তীব্র অবস্থায় পৌঁছালে সেলিন ঠিকমতো হাঁটতে পারতেন না। এমনকি আগের মতো নিজের কণ্ঠ ব্যবহার করে গান গাওয়াও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘ সেই শারীরিক প্রতিকূলতার পর আবারও ধারাবাহিক কনসার্টের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মধ্যেই প্যারিসে ভক্তদের সামনে তার উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।