সম্পর্কের টানাপড়েন ও দূরত্বের গুঞ্জন উড়িয়ে দিয়ে ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে ভালোবাসায় মেতে উঠলেন টালিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)।
গত শনিবার ছেলে ইউভান (Yuvaan)-এর জন্মদিন ঘিরে পরিবারের একান্ত সময় কাটান এই তারকা দম্পতি। সম্প্রতি সিনেমহলে রাজ ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এমনকি বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।
তবে ইউভানের ষষ্ঠ জন্মদিনে সেই সব জল্পনার যেন সরাসরি জবাব দিলেন রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে সুইমিংপুলে কাটানো একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি।
ছবিতে স্ত্রী ও সন্তানকে ঘিরে রাজের পারিবারিক মুহূর্তই সামনে আসে। একই সঙ্গে পোস্টে শুভশ্রীর প্রতি নিজের গভীর ভালোবাসার কথাও প্রকাশ করেন তিনি।
ছেলের জন্মদিনকে ঘিরে রাজ-শুভশ্রীর এই ভালোবাসাময় উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত পারিবারিক মুহূর্তের ছবি তাদের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সব জল্পনা-কল্পনায় কার্যত ইতি টেনেছে।


