অনলাইন জু’\য়ার ভয়াবহ ফাঁদ নিয়ে সতর্ক করলেন চমক, তুলে ধরলেন উদ্বেগজনক পরিসংখ্যান

অনলাইন জু’\য়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক (Rukaiya Jahan Chamak)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তরুণ সমাজকে অনলাইন বেটিংয়ের প্রাণ’\ঘাতী ফাঁদ থেকে দূরে থাকার আকুল আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিওটিতে অনলাইন জু’\য়ার বাস্তব চিত্রের পাশাপাশি এর ভয়াবহ বিস্তারের কিছু পরিসংখ্যানও তুলে ধরেছেন চমক। এমন একটি সামাজিক সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলায় সর্বমহলে প্রশংসাও কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ভিডিওতে শিহাব নামের এক যুবকের করুণ অভিজ্ঞতার উদাহরণ তুলে ধরেন চমক। তিনি জানান, মাত্র এক হাজার টাকা সহজে আয়ের আশায় অনলাইন জু’\য়া খেলা শুরু করেছিলেন ওই যুবক।

শুরুর দিকে অল্প টাকার লোভ তাকে এই পথে টেনে নিলেও পরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। হারানো টাকা ফেরত পাওয়ার আশা এবং বিভিন্ন সময় জামানত দেওয়ার অজুহাতে স্বজনদের কাছ থেকে ঋণ নিতে থাকেন তিনি।

চমকের বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে সেই ঋণের পরিমাণ বাড়তে বাড়তে ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায়। শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা হারিয়ে সম্পূর্ণ সর্বস্বান্ত হয়ে পড়েন শিহাব। এই অভিজ্ঞতার মাধ্যমে সহজ আয়ের প্রলোভন কীভাবে একজন মানুষকে গভীর আর্থিক সংকটে ফেলতে পারে, সেটিই তুলে ধরেছেন অভিনেত্রী।

ভিডিওতে জিইডি (GED)-এর ২০২৬ সালের একটি রিপোর্টের তথ্যও উল্লেখ করেন চমক। তার উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জু’\য়ায় আসক্ত।

তিনি আরও জানান, এই প্রবণতা দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে ২০২৭ সালের মধ্যে অনলাইন জু’\য়ায় আসক্ত মানুষের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে অনলাইন জু’\য়ার আর্থিক পরিসর নিয়েও তথ্য তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভিডিওতে বলা হয়, বর্তমানে দেশে এই অনলাইন জু’\য়ার বাজারমূল্য প্রায় ৮৩০ কোটি টাকা।

এ ছাড়া ডিবি (Detective Branch)-এর তদন্তে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার অ’\বৈধ লেনদেন শনাক্ত হওয়ার তথ্যও ভিডিওতে তুলে ধরেন চমক।

এসব তথ্য ও বাস্তব অভিজ্ঞতা সামনে এনে তরুণদের সহজ আয়ের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। অনলাইন বেটিং ও জু’\য়ার ফাঁদ থেকে নিজেকে এবং পরিবারকে দূরে রাখার প্রয়োজনীয়তার কথাই তার ভিডিওতে গুরুত্ব পেয়েছে।