অসহায় মানুষের অশ্রু মুছে হাসি ফোটানোর অদম্য সংকল্প নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রখ্যাত দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। ২০১২ সালে কাজী রিয়াজ রহমানের নেতৃত্বে শুরু হওয়া এই মানবিক যাত্রা আজ লাখো মানুষের জন্য আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে একত্রিত করে মাস্তুল ফাউন্ডেশন সুবিধাবঞ্চিতদের কাছে এক পরম আস্থার নাম হয়ে উঠেছে।
কাজী রিয়াজ রহমানের উদ্যোগ ও দর্শন
বিশ্ববিদ্যালয় জীবনে পথশিশুদের শিক্ষার জন্য ক্ষুদ্র উদ্যোগ থেকে আজ মাস্তুল ফাউন্ডেশন বৈশ্বিক মডেলে রূপ নিয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় ‘সুবিধাবঞ্চিত মানুষের টেকসই উন্নয়নে দাতব্য সংস্থার ভূমিকা’ নিয়ে পিএইচডি গবেষণা করছেন। তাঁর কথায়, “মাস্তুল ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়, এটি অবহেলিত মানুষের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। প্রতিটি কাজের মূল লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।”
প্রাপ্তি ও স্বীকৃতি:
মাস্তুল ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে নিবন্ধিত একটি স্বনামধন্য জাতীয় দাতব্য প্রতিষ্ঠান। এটি সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধিত, এনজিও বিষয়ক ব্যুরো থেকে সরকারী অনুমোদন লাভ করেছে এবং জাতীয় রাজস্ব বোর্ড (NBR) থেকে এসআরও সনদ প্রাপ্তি নিশ্চিত করেছে। বেওয়ারিশ লাশ দাফনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য।
সীমানা ছাড়িয়ে মানবিক সেবা:
মাস্তুল ফাউন্ডেশনের সেবা শুধু দেশের সীমায় সীমাবদ্ধ নয়। গাজা ও সুদানে মানবিক সংকটে তারা সরাসরি শিশুদের জন্য পুষ্টিকর খাবার ও জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছে দিয়েছে।
প্রধান কার্যক্রম:
– মাস্তুল স্কুল, মাদ্রাসা ও এতিমখানা: সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ও শিক্ষামূলক পরিবেশ প্রদান।
– মাস্তুল স্বাবলম্বী প্রজেক্ট (যাকাত ভিত্তিক): পবিত্র যাকাতের অর্থ দিয়ে পরিবারকে স্বাবলম্বী করা, যেমন রিকশা, সেলাই মেশিন বা ক্ষুদ্র ব্যবসা।
– মাস্তুল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম: সুদমুক্ত ঋণ ও ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি।
– মাস্তুল বৃদ্ধাশ্রম ও শেল্টারহোম: পরিবারবিচ্ছিন্ন প্রবীণদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার ও চিকিৎসা।
– মাস্তুল মেহমানখানা: প্রতিদিন অসহায় ও পথচারী মানুষদের বিনামূল্যে খাবার।
– ওয়াশ (WASH) ও ইউথ ডেভেলপমেন্ট: নিরাপদ পানি, স্যানিটেশন ও যুব নেতৃত্ব বিকাশ।
– দাফনসেবা, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত বেওয়ারিশ দাফন ও বিনামূল্যে চিকিৎসাসেবা।
– মাস্তুল ইসলামিক শেল্টারহোম কমপ্লেক্স: ১০ তলা বিশিষ্ট কমপ্লেক্সে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, বৃদ্ধাশ্রম, শেল্টারহোম—সমস্ত সুবিধা এক ছাদের নিচে।
মাস্তুল ফাউন্ডেশনের দানের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের আইন অনুযায়ী যেকোনো দান, যাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।
