ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘সংসদে প্রথম দিন—এমন টেবিল থাপরাইসি… এখন ডান হাত নাড়তে পারিনা। এমন চিল্লাইসি—গলা গেসে বইস্যা।’
তার এই মন্তব্য সংসদের প্রথম দিনের উত্তেজনাপূর্ণ পরিবেশের প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই।
এর আগে একই দিন সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে তিনি দাবি করেন, সংসদে দেওয়া হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।
তিনি লিখেছেন, সংসদের হেডফোনের মান অত্যন্ত নিম্নমানের এবং সাউন্ড কোয়ালিটিও ভালো নয়। এমনকি সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত বলে মন্তব্য করেন তিনি।
পুরো বিষয়টি তাকে হতাশ করেছে বলেও উল্লেখ করেন এই বিরোধী দলীয় সংসদ সদস্য।


